বিভিন্ন সময় নেটওয়ার্ক জটিলতার কারণে লগইন ওটিপি পেতে আপনাদের সমস্যা হয়। যা আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে স্থবরিতা নিয়ে আসে। এই সমস্যার সমধান হিসেবে আপনি ওটিপি চ্যানেল হিসেবে মেসেজ এর পাশাপাশি, ইমেইলেও ওটিপি পেতে পারেন। সেক্ষেত্রে নেটওয়ার্ক জনিত সমস্যা হলে মেসেজে না পেলেও ইমেইলের ইনবক্সে ঠিক পেয়ে যাবেন আপনার ওটিপি। এইজন্য আপনাকে যা যা করতে হবেঃ
- আপনার ইউজার প্রোফাইল পেজে গিয়ে ইমেইল আপডেট করতে হবে, যে ইমেইলে আপনি ওটিপি পেতে চান।
- ওয়েব ভার্সনে প্রোফাইল পেজে যেতে পারবেন টপ বারের ডান দিকের ইউজার প্রোফাইল থেকে। আর অ্যাপ ভার্সনে তা পাবেন বাম দিকের মেন্যু’র সবচেয়ে উপরে ইউজার প্রোফাইল অংশে গেলে। প্রোফাইল পেজে গিয়ে এডিট আইকনে ট্যাপ করলে প্রোফাইল তথ্য আপডেট করার অপশন পাবেন।
- প্রথমেই মার্চেন্ট তথ্য অংশে আপনার ইমেইল ঠিকানা দিয়ে সেভ করতে হবে। তারপর ইমেইলটি যাচাই বা ভেরিফাই করার অপশন পাবেন। মার্চেন্ট তথ্য সেকশনে ইমেইল দেয়ার পর ইমেইলটি যাচাইকৃত না হলে ওটিপি চ্যানেল হিসেবে ইমেইল সক্রিয় হবেনা।
- ভেরিফাই করার জন্য ভেরিফাই বা যাচাই বাটনে ক্লিক করলে ইমেইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে যাচাই করে নিলে স্বয়ংক্রিয়ভাবে ইমেইল ওটিপি চ্যানেল হিসেবে সক্রিয় হয়ে যাবে।
- আপনি চাইলে ফোন এবং ইমেইল দুটাই বা যে কোন একটি সক্রিয় রাখতে পারেন, দুটোই সক্রিয় রাখলে দুই চ্যানেলেই ওটিপি পাবেন এবং লগইনের সময় ফোনের পাশাপাশি ইমেইল ও ব্যবহার করতে পারেন।
- যে কোন একটি যদি সক্রিয় থাকে তাহলে কেবলমাত্র সক্রিয় মাধ্যমটি লগইনের সময় ব্যবহার করতে হবে এনং সেই মাধ্যমেই কেবল ওটিপি যাবে।