হিসাব রাখার অ্যাপে বারকোড স্ক্যানার, চলবে মোবাইলেও!

হিসাব রাখার অ্যাপে বারকোড স্ক্যানার, চলবে মোবাইলেও!

বর্তমান যুগে ব্যবসা পরিচালনায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ব্যবসার হিসাব রাখা, পণ্য ম্যানেজ করা এবং বিক্রয় লেনদেন সহজ ও দ্রুত করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন খুব স্বাভাবিক। যেমন- বারকোড স্ক্যানার, এটি এখন গুরুত্বপূর্ণ একটি টুল। 

বাংলাদেশে ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীদের মধ্যে হিসাবপাতি একটি কার্যকরী একাউন্টিং অ্যাপ্লিকেশন হিসেবে পরিচিতি লাভ করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবসার প্রতিদিনের হিসাব থেকে শুরু করে বারকোড স্ক্যানার ব্যবহার করে পণ্য ম্যানেজমেন্টও করা সম্ভব। এর সবচেয়ে ভালো দিক হলো, মোবাইল ফোনেই এটি ব্যবহার করা যাচ্ছে!

আজকের ব্লগে আমরা আলোচনা করব কীভাবে হিসাবপাতি অ্যাপে বারকোড স্ক্যানার ব্যবহার করা যায়, মোবাইল দিয়ে কীভাবে এটি পরিচালনা করা হয় এবং ব্যবসার ক্ষেত্রে এর সুবিধাগুলো কী কী।

ব্লগে যা থাকছে-

বারকোড স্ক্যানার কী এবং এর প্রয়োজনীয়তা

বারকোড স্ক্যানার হলো একটি ডিভাইস এবং সফটওয়্যার এর যৌথ প্রযুক্তি। এটির মাধ্যমে পণ্যের বারকোড স্ক্যান করে তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। একটি বারকোডের মাধ্যমে পণ্যের নাম, মূল্য, মেয়াদ, স্টকের সিরিয়াল নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই ডাটাবেসে সংরক্ষণ করা যায়। এই প্রযুক্তি ব্যবসায়ীদের সময় বাঁচায়, ভুলের সম্ভাবনা কমায় এবং দ্রুতগতিতে লেনদেন করতে সহায়তা করে।

ব্যবসায় বারকোড স্ক্যানারের ব্যবহারের সুবিধা

  • সময় সাশ্রয় করে: হাতে লেখা হিসাবের পরিবর্তে বারকোড স্ক্যানার ব্যবহার করলে দ্রুত পণ্য শনাক্ত করা যায়।
  • লেনদেনের নির্ভুল হিসাব: তথ্যগত ভুল এন্ট্রি কমানো সম্ভব হয়, ফলে সঠিক স্টক ম্যানেজমেন্ট এবং লেনদেন নিশ্চিত করা যায়।
  • ঝামেলাবিহীন স্টক ম্যানেজমেন্ট: কোন পণ্যটি স্টকে রয়েছে, কোন পণ্যটির স্টক কমে আসছে, তা সহজে জানা যায়।
  • লেনদেনের সময় মূল্য পরিশোধে স্বচ্ছতা: বিক্রয়ের সময় পণ্যের মূল্য ও পরিমাণ নির্ধারণ করা সহজ হয়ে যায়।

ব্যবসা পরিচালনার আধুনিক টুল- মোবাইলে বারকোড স্ক্যানার 

মোবাইল ফোন এখন মানুষের জীবনের অংশ হয়ে গেছে! এখন এটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হিসাবপাতি অ্যাপের বারকোড স্ক্যানার সেবাটি মোবাইল দিয়েই পরিচালনা করা যায়, যা ছোট-বড় সকল ধরনের ব্যবসায়ীদের জন্য একটি বিশাল সুবিধা। মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে পণ্য স্ক্যান করা যায় এবং অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সেই পণ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে সংরক্ষণ করতে পারে।

মোবাইলে বারকোড স্ক্যানার ব্যবহারের সুবিধা

  • অতিরিক্ত ডিভাইসের প্রয়োজন নেই: আলাদা কোনো স্ক্যানার কেনার দরকার নেই। মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমেই আপনি স্ক্যান করতে পারবেন।
  • যেকোনো জায়গায় ব্যবহারযোগ্য: মোবাইলের মাধ্যমে বারকোড স্ক্যানার সুবিধাটি আপনি যেকোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন। এতে দোকান বা কোনো নির্দিষ্ট জায়গায় থাকা প্রয়োজন নেই।
  • সহজ ইন্টারফেস: হিসাবপাতি অ্যাপের সহজ ইন্টারফেস বা ব্যবহারবিধির মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করতে পারবেন। তেমন কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই এটি ব্যবহার করা সম্ভব।

হিসাবপাতি অ্যাপের বারকোড স্ক্যানার সুবিধা!

হিসাবপাতি একটি পূর্ণাঙ্গ হিসাব রাখার সফটওয়্যার, যেখানে রয়েছে পণ্য/স্টক ম্যানেজমেন্ট, ক্রয়-বিক্রয় রেকর্ড, ব্যয় ব্যবস্থাপনা, বিভিন্ন রিপোর্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সহ আরও নানা সুবিধা। বারকোড স্ক্যানার ফিচারটি হিসাবপাতি অ্যাপের আধুনিক একটি সংযোজন মাত্র!

১. ইন্টিগ্রেটেড বারকোড স্ক্যানার 

হিসাবপাতি অ্যাপটি একটি POS সফটওয়্যার হিসেবেও কাজ করতে পারে। বারকোড স্ক্যানার ফিচারের মাধ্যমে পণ্য স্ক্যান করে তা POS সিস্টেমে অটোমেটিকভাবে যোগ হয়ে যায়। ফলে বিক্রয়ের সময় পণ্যের মূল্য নির্ধারণ করা সহজ হয়ে যায়। এতে ভুলের সম্ভাবনা একদমই কমে যায় এবং ব্যবসায়ীরা আরও দ্রুত ও কার্যকরভাবে লেনদেন পরিচালনা করতে পারেন। POS সফটওয়্যার ব্যবসার বিক্রয় কার্যক্রমকে সহজ করে। হিসাবপাতি অ্যাপটি আলাদা পস সফটওয়্যার ব্যবহার না করেই বারকোড স্ক্যান করার সুবিধা দিয়ে প্রায় একই সেবা দিতে পারে। এই বিষয়ে আরও জানতে পড়ুন-

সুপার শপের POS সফটওয়্যার এখন মোবাইলে!

২. রিয়েল-টাইম ইনভেন্টরি আপডেট

ব্যবসার স্টক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। হিসাবপাতি অ্যাপের বারকোড স্ক্যানার ফিচারের মাধ্যমে প্রতিটি পণ্য স্ক্যান করে স্টকের সাথে মিলিয়ে তা স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যায়। আপনি যেকোনো মুহূর্তে আপনার পণ্যের স্টক জানতে পারবেন এবং সেই অনুযায়ী অর্ডার দিতে পারবেন। এটি ব্যবসার স্টক ম্যানেজমেন্টে বড় ধরনের সহযোগিতা করবে।

POS সফটওয়্যারের চাহিদা এবং হিসাবপাতি অ্যাপ

POS সফটওয়্যার অনেক ব্যবসার জন্য অপরিহার্য, কারণ এটি শুধু পণ্য বিক্রয়ের হিসাবই রাখে না। বরং স্টক, কাস্টমার ডেটা এবং বিক্রয়ের সকল রিপোর্টও তৈরি করে। হিসাবপাতি অ্যাপ একটি POS সফটওয়্যার হিসেবে কাজ করতে পারে। এর বারকোড স্ক্যানার ফিচার ব্যবসায়ীদের বিক্রয় কার্যক্রমকে দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

বাংলাদেশের ব্যবসায়িক পরিসরে হিসাবপাতি অ্যাপ একটি আধুনিক এবং সময়োপযোগী হিসাবরক্ষণ সফটওয়্যার। ব্যবসায় বারকোড স্ক্যানারের ব্যবহার সময় বাঁচায়, ভুলের সম্ভাবনা কমায় এবং ব্যবসার বিভিন্ন কার্যক্রমকে সহজ করে তোলে। আর সবচেয়ে ভালো দিক হলো, হিসাবপাতি অ্যাপটি মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যায়! ফলে যেকোনো জায়গা থেকে আপনি আপনার ব্যবসার হিসাব পরিচালনা করতে পারবেন।

ডেমো দেখে সহজ তিনটি ধাপে হিসাবপাতি’তে যাত্রা শুরু করুন!

  • ১ম ধাপ- হিসবাপাতি’তে সাইন আপ করুন: 

প্রথমেই হিসাবপাতি’র ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যবসার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অথবা ব্যবসা পরিচালনাকে সহজ করতে আজই ফ্রিতে ডাউনলোড করে ইন্সটল করুন- ‘হিসাবপাতি’

হিসাবপাতি অ্যান্ড্রয়েড অ্যাপ

হিসাবপাতি আইওএস অ্যাপ

এরপরেই রেজিস্ট্রেশন করে ফেলুন। হিসাবপাতি’তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ এবং এটি সম্পূর্ণ ফ্রি!

  • ২য় ধাপ- আপনার কোম্পানি সেট-আপ করুন: 

সাইন আপ করে প্রথমেই মালিক হিসেবে আপনার কোম্পানির প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্যবসার প্রোফাইল সেট-আপ করুন। তারপর ইনভেনটরি থেকে শুরু করে ইউনিট, ক্রয়-বিক্রয়, বাকি বকেয়া, ইনভয়েস এবং লেনদেন সহ ব্যবসার প্রয়োজনীয় বিষয়গুলো সেট-আপ করুন। এরপর শুরু করুন প্রতিদিনের লেনদেন আপডেট রাখার কাজ।

  • ৩য় ধাপ- হিসাবপাতি’র বিভিন্ন ফিচার উপভোগ করুন: 

হিসাবপাতি’তে ব্যবসার হিসাব রাখা শুরু করার পরে, প্রয়োজনীয় এবং ইউনিক ফিচারগুলো ব্যবহার করতে থাকুন। যেমন- ইনভয়েস, বারকোড স্ক্যানার, ইউনিট, ব্যয় ব্যবস্থাপনা ইত্যাদি। হিসাবপাতি’র ব্যবহারবিধি ও ফিচারের বিস্তারিত বুঝতে ইউটিউবে বাংলায় ডেমো ভিডিও দেখুন। 

জমা খরচের ডিজিটাল খাতা- হিসাবপাতি’র ডেমো

হিসাবপাতি সহজ ও সাশ্রয়ী হিসাবরক্ষণ অ্যাপ। এর সাবস্ক্রিপশন ফি বিভিন্ন মেয়াদে এবং সুলভ প্যাকেজে ভাগ করে নির্ধারণ করা হয়েছে। হিসাবপাতি’র সকল প্যাকেজের মূল্য ও ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি! আপনার ব্যবসার জন্য শুভকামনা!

Search
সাম্প্রতিক পোস্টসমূহ
আজই আমাদের অ্যাপ ডাউনলোড করুন
অনলাইন বা অফলাইনে যেকোন জায়গা থেকে সহজেই আপনার দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন পরিচালনা করুন।