দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রি! নিশ্চয়ই ভাবছেন, দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করা কীভাবে সম্ভব? একটু সহজ করে ভাবলে, এটা সম্ভব! দেশের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হিসাব রাখার অ্যাপ হিসাবপাতি’তে আপনি দোকানের বেসিক সকল হিসাব ফ্রিতেই রাখতে পারবেন। মানে, একটি দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতেও ব্যবহার করা যায়।
তবে আপনার ব্যবসা পরিচালনার বেসিক কাজগুলো আপনি ফ্রিতে সারতে পারলেও, এটা দীর্ঘমেয়াদী সমাধান নয়। ব্যবসা পরিচালনার সকল কাজ নির্বিঘ্নে করার জন্য একটা সময় আপনাকে পেইড প্যাকেজের সাবস্ক্রিপশন কিনতে হবে। এছাড়া কিছু বিশেষ ফিচার ব্যবহার করতে হলেও পেইড প্যাকেজ নিতে হবে। তবে সেদিক থেকেও হিসাবপাতি অ্যাপটি দেশের সবচেয়ে সাশ্রয়ী সমাধান দিচ্ছে।
আজকে আমরা দোকানের হিসাব রাখার সফটওয়্যার হিসেবে হিসাবপাতি অ্যাপটিতে ফ্রিতে কী কী কাজ করা যাবে সেগুলো দেখবো। সাথে হিসাবপাতি অ্যাপের অন্যান্য প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেবো।
ব্লগে যা থাকছে-
যেভাবে দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রি?
দৈনিক আয় ব্যয়ের হিসাব রাখার অ্যাপ হিসাবপাতি’তে দুটি মেয়াদে মোট তিনটি প্যাকেজ রাখা হয়েছে। তিনটি প্যাকেজের মধ্যে বেসিক প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি! চলুন দেখি এই প্যাকেজের আওতায় আপনি কী কী কাজ করতে পারবেন?
আনলিমিটেড পণ্য যুক্ত করা:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে আপনি মুদিখানার দোকানের আনলিমিটেড পণ্য যোগ করতে বা অ্যাড করতে পারবেন। মুদি দোকান ব্যবসার জন্য অত্যন্ত জরুরি একটি ফিচার আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। তাহলে এখন থেকে মুদি দোকানের পণ্যের তালিকা মোবাইল অ্যাপে আপডেট রাখুন!
আনলিমিটেড পার্টি যুক্ত করা:
সাপ্লাইয়ার এবং কাস্টমারদের বিস্তারিত তথ্য, দেনা-পাওনার হিসাব এবং লাভ-ক্ষতির সকল ডেটা থাকবে আপনার হাতের মুঠোয়! হিসাবপাতি’র পার্টি ফিচার আপনার ব্যবসা পরিচালনার কাজকে করবে আরো সহজ। আনলিমিটেড পার্টি অ্যাড করার সুবিধাটিও পেয়ে যাচ্ছেন ফ্রিতে!
ব্যবসার খরচ বা ব্যয় পরিচালনা করা:
ব্যবসার ব্যয় বা খরচের হিসাব ফ্রিতে রাখা যাবে। হিসাবপাতি’র ব্যয় পরিচালনার ফিচার আপনার ব্যবসায়িক খরচের হিসাবের গতিবিধি বুঝতে সাহায্য করবে। এতে করে খরচের উপর আপনার নিয়ন্ত্রণ রাখা হবে আরো সহজ।
যেকোন লেনদেন পরিচালনা করা:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে যেকোন লেনদেন বা ট্রানজেকশন করা একদম ফ্রি। সকল প্রকারের ক্রয়-বিক্রয় করুন ফ্রিতে করা যাবে।
অফলাইন মোড:
দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করেও এই ইউনিক ফিচারটি উপভোগ করা খুবই অসাধারণ একটি ব্যাপার! হিসাবপাতি’র অফলাইন মোড মোবাইলে হিসাব রাখার সফটওয়্যার এর জন্য একটি চমৎকার ফিচার। এই ফিচারটিও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন!
একাধিক ডিভাইসে সিঙ্ক সুবিধা:
মোবাইল কিংবা ল্যাপটপে ওয়েব ও মোবাইল অ্যাপের মাধ্যমে যারা হিসাবপাতি অ্যাপটি চালান তাদের জন্য সিঙ্ক একটি জরুরি ফিচার। একাধিক ডিভাইসে ডেটা সিঙ্ক হয়ে যায় অটোমেটিক। এক ফিচারটিও ফ্রিতে ব্যবহার করা যাবে।
হিসাবপাতি এসএমএস:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে আপনি ১০ টি এসএমএস ফ্রিতে পাবেন।
হিসাবপাতি রিপোর্টস:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে ফ্রিতে রিপোর্টস দেখা যাবে সীমিত আকারে। আপনি ব্যবসার ক্রয়, বিক্রয় এবং ব্যয় এর রিপোর্টগুলো দেখতে পাবেন। সবগুলো রিপোর্ট দেখতে চাইলে প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে।
ইনভয়েসিং সুবিধা:
এই সুবিধাটিও সীমিত আকারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বেসিক প্যাকেজে থাকলে আপনার ইনভয়েসে জলছাপ থাকবে। জলছাপ ছাড়া ইনভয়েস চাইলে পেইড প্যাকেজ কিনতে হবে।
ইনভেন্টরি ব্যবস্থাপনা সুবিধা:
ইনভেন্টরি ম্যানেজমেন্ট সুবিধাটিও আপনি সীমিত আকারে ১ মাসের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এর পরে পেইড প্যাকেজের সাবস্ক্রিপশন কিনতে হবে।
ডেলিভারি চার্জ অ্যাড সুবিধা:
ব্যবসায় পণ্যের ডেলিভারি চার্জ যুক্ত করার সুবিধা থাকা এখন খুবই জরুরি। হিসাবপাতি’র বেসিক প্যাকেজে প্রথম এক মাস আপনি ফ্রিতেই ডেলিভারি চার্জ যুক্ত করার সুবিধা পাবেন। এরপরে আপনাকে পেইড প্যাকেজের আওতায় আসতে হবে।
দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করলে এই ফিচারগুলো আপনি আংশিক বা পূর্ণাঙ্গভাবে ফ্রিতে পেয়ে যাবেন।
** ফ্রিতে পাওয়া এই সুবিধাগুলো ২০২৫ সালের তথ্য অনুযায়ী আপডেট করা।
ডেমো দেখে সহজ তিনটি ধাপে হিসাবপাতি’তে যাত্রা শুরু করুন!
- ১ম ধাপ- হিসবাপাতি’তে সাইন আপ করুন:
প্রথমেই হিসাবপাতি’র ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যবসার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অথবা ব্যবসা পরিচালনাকে সহজ করতে আজই ফ্রিতে ডাউনলোড করে ইন্সটল করুন- ‘হিসাবপাতি’
এরপরেই রেজিস্ট্রেশন করে ফেলুন। হিসাবপাতি’তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ এবং এটি সম্পূর্ণ ফ্রি!
- ২য় ধাপ- আপনার কোম্পানি সেট-আপ করুন:
সাইন আপ করে প্রথমেই মালিক হিসেবে আপনার কোম্পানির প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্যবসার প্রোফাইল সেট-আপ করুন। তারপর ইনভেনটরি থেকে শুরু করে ইউনিট, ক্রয়-বিক্রয়, বাকি বকেয়া, ইনভয়েস এবং লেনদেন সহ ব্যবসার প্রয়োজনীয় বিষয়গুলো সেট-আপ করুন। এরপর শুরু করুন প্রতিদিনের লেনদেন আপডেট রাখার কাজ।
- ৩য় ধাপ- হিসাবপাতি’র বিভিন্ন ফিচার উপভোগ করুন:
হিসাবপাতি’তে ব্যবসার হিসাব রাখা শুরু করার পরে, প্রয়োজনীয় এবং ইউনিক ফিচারগুলো ব্যবহার করতে থাকুন। যেমন- ইনভয়েস, বারকোড স্ক্যানার, ইউনিট, ব্যয় ব্যবস্থাপনা ইত্যাদি। হিসাবপাতি’র ব্যবহারবিধি ও ফিচারের বিস্তারিত বুঝতে ইউটিউবে বাংলায় ডেমো ভিডিও দেখুন।
জমা খরচের ডিজিটাল খাতা- হিসাবপাতি’র ডেমো
হিসাবপাতি সহজ ও সাশ্রয়ী হিসাবরক্ষণ অ্যাপ। এর সাবস্ক্রিপশন ফি বিভিন্ন মেয়াদে এবং সুলভ প্যাকেজে ভাগ করে নির্ধারণ করা হয়েছে। হিসাবপাতি’র সকল প্যাকেজের মূল্য ও ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি! আপনার ব্যবসার জন্য শুভকামনা!
মুদি দোকান ব্যবসায় সময় ও সামর্থ অনুযায়ী বিনিয়োগ করুন
যেকোনো ব্যবসা ছোট থেকে বড় করার পথে অনেক সিদ্ধান্ত বুঝেশুনে নিতে হয়। একজন সাধারণ ছোট ব্যবসায়ী বিনিয়োগ করার সময় ও সামর্থ দুটোই চিন্তা করে সিন্ধান্ত নেন। ছোট ব্যবসায়ীদের এই সময় ও সামর্থের কথা মাথায় রেখেই দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করার সুবিধা থাকাটা জরুরি। তাই হিসাবপাতি অ্যাপটির বেসিক প্যাকেজটি আপনি প্রথমে ফ্রিতে ব্যবহার করে দেখুন। তারপর অ্যাপটিকে ভালো মনে করলে আপনার ব্যবসার ধরন ও সামর্থ অনুযায়ী মাসিক বা বাৎসরিক প্যাকেজের সাবস্ক্রিপশন কিনুন।
