লগইনের সময় ওটিপি মেসেজের পাশাপাশি ইমেইলে পাবার উপায় কি?

বিভিন্ন সময় নেটওয়ার্ক জটিলতার কারণে লগইন ওটিপি পেতে আপনাদের সমস্যা হয়। যা আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে স্থবরিতা নিয়ে আসে। এই সমস্যার সমধান হিসেবে আপনি ওটিপি চ্যানেল হিসেবে মেসেজ এর পাশাপাশি, ইমেইলেও ওটিপি পেতে পারেন। সেক্ষেত্রে নেটওয়ার্ক জনিত সমস্যা হলে মেসেজে না পেলেও ইমেইলের ইনবক্সে ঠিক পেয়ে যাবেন আপনার ওটিপি। এইজন্য আপনাকে যা যা করতে হবেঃ

  • আপনার ইউজার প্রোফাইল পেজে গিয়ে ইমেইল আপডেট করতে হবে, যে ইমেইলে আপনি ওটিপি পেতে চান।
  • ওয়েব ভার্সনে প্রোফাইল পেজে যেতে পারবেন টপ বারের ডান দিকের ইউজার প্রোফাইল  থেকে। আর অ্যাপ ভার্সনে তা পাবেন বাম দিকের মেন্যু’র  সবচেয়ে উপরে ইউজার প্রোফাইল অংশে গেলে। প্রোফাইল পেজে গিয়ে এডিট আইকনে ট্যাপ করলে প্রোফাইল তথ্য আপডেট করার অপশন পাবেন।
  • প্রথমেই মার্চেন্ট তথ্য অংশে আপনার ইমেইল ঠিকানা দিয়ে সেভ করতে হবে। তারপর  ইমেইলটি যাচাই বা ভেরিফাই করার অপশন পাবেন। মার্চেন্ট তথ্য সেকশনে ইমেইল দেয়ার পর ইমেইলটি যাচাইকৃত না হলে ওটিপি চ্যানেল হিসেবে ইমেইল সক্রিয় হবেনা।
  • ভেরিফাই করার জন্য ভেরিফাই বা যাচাই বাটনে ক্লিক করলে ইমেইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে যাচাই করে নিলে স্বয়ংক্রিয়ভাবে ইমেইল ওটিপি চ্যানেল হিসেবে সক্রিয় হয়ে যাবে।
  •  আপনি চাইলে ফোন এবং ইমেইল দুটাই বা যে কোন একটি সক্রিয় রাখতে পারেন, দুটোই সক্রিয় রাখলে দুই চ্যানেলেই ওটিপি পাবেন এবং লগইনের সময় ফোনের পাশাপাশি ইমেইল ও ব্যবহার করতে পারেন।
  • যে কোন একটি যদি সক্রিয় থাকে তাহলে কেবলমাত্র সক্রিয় মাধ্যমটি লগইনের সময় ব্যবহার করতে হবে এনং সেই মাধ্যমেই কেবল ওটিপি যাবে।

বেসিক প্যাকেজে রেজিস্ট্রেশনের মেয়াদ এক মাসের কম, তবুও স্টক অপশন খুঁজে না পেলে কী করবো?

বেসিক প্যাকেজে স্টক অপশন খুঁজে না পেলে:

 আশা করছি এবার আপনার সমস্যাটির সমাধান পেয়েছেন।

হিসাবপাতি’তে দোকানের ম্যানেজার কী কী কাজ করতে পারবেন?

হিসাবপাতি’তে দোকানের ম্যানেজার নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করতে বা অ্যাক্সেস করতে পারবেন:

*ম্যানেজার কিছু রিপোর্ট কখনোই দেখতে পারবেন না, যেমন- মুনাফা-ক্ষতি, ব্যালেন্স শিট, আইটেম বা পণ্য অনুযায়ী লাভ-ক্ষতি, পার্টি অনুযায়ী লাভ-ক্ষতি।

দুটি ভিন্ন ডিভাইসে ডেটা ভিন্ন রকম দেখাচ্ছে, করণীয় কী?

প্রথমত, আপনি যদি কোনো ডিভাইসে অফলাইন অবস্থায় কাজ করেন, সেই ডিভাইসে আবার অনলাইন না হলে সেই ডেটা অন্য ডিভাইসে আসবে না।

অফলাইন মোডে কাজ করলে অবশ্যই অনলাইন মোডে আসা মাত্রই ডেটা সিঙ্ক হবে, তারপর সব ডিভাইসে একই রকম ডেটা দেখা যাবে।

হিসাবপাতি অ্যাপে অফলাইন মোডে কাজ করলে ডেটা ব্যাক আপ থাকবে?

অবশ্যই, হিসাবপাতি অ্যাপে আপনি যদি কোনো ডিভাইসে অফলাইন অবস্থায় কাজ করেন তাহলে পরবর্তীতে সেই ডিভাইস অনলাইন হলেই সব ডেটা সার্ভারে চলে আসবে।

এতে করে পরবর্তীতে আপনি যেকোনো ডিভাইস দিয়ে লগইন করলেই সেই ডেটাগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যে ডিভাইসে অফলাইন অবস্থায় কাজ করেছেন সেই ডিভাইসটিতে আবার অনলাইনে আসতে হবে।

হিসাবপাতি অ্যাপে পণ্যের ডিসকাউন্ট এবং ভ্যাট লেনদেনের সময় পরিবর্তন করা যায় না কেনো?

হিসাবপাতি অ্যাপে পণ্য যোগ করার সময় পণ্য অনুযায়ী ডিসকাউন্ট কিংবা ভ্যাট নির্ধারণ করে দিতে পারবেন। নির্ধারিত ডিসকাউন্ট কিংবা ভ্যাট প্রতিটি লেনদেনের সময় দেখানো হয়। এটা পরিবর্তন করতে হলে আপনাকে সেই পণ্যটি এডিট করে পরিবর্তন করতে হবে।

হিসাবপাতি’র কি কোনো অফিস আছে?

স্টক মূল্য বলতে কী বোঝায়?

হিসাবপাতি’তে স্টক মূল্য বলতে পণ্যের টোটাল ক্রয়মূল্যকে বোঝায়, অর্থাৎ আপনার কাছে মোট যতো টাকার প্রোডাক্ট আছে সেটাই স্টক মূল্য।

স্টক মূল্য নির্ধারণ হয় যেভাবে:

অর্থাৎ আপনার মজুদ পণ্যের মোট ক্রয়মূল্যই হচ্ছে স্টকমূল্য।

আপনার কাছে মোট যতো টাকার প্রোডাক্ট আছে সেটাই স্টক মূল্য।

হিসাবপাতি’তে পার্টি অ্যাড করবো কীভাবে?

হিসাবপাতি’তে পার্টি অ্যাড করতে নিচের ধাপগুলো ফলো করুন:

ব্যাস, আপনি সফলভাবে একটি পার্টি অ্যাড করেছেন ! এভাবে চাইলেই আপনি একাধিক পার্টি অ্যাড করতে পারেন।

হিসাবপাতি’তে পণ্য অ্যাড করবো কীভাবে?

হিসাবপাতি’তে পণ্য অ্যাড করার জন্য নিচের ধাপগুলো ফলো করুন:

ব্যাস, আপনি সফলভাবে একটি পণ্য অ্যাড করে ফেলেছেন! এভাবে আপনি একাধিক পণ্য অ্যাড করতে পারেন।